ধর্মীয় গুরুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিষ্যদের জন্য রেখে গেছেন ‘চিঠি’

বান্দরবান প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ১৮:৫৩ আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৮:৫৩

বান্দরবানের রোয়াংছড়ির আর্য গুহা বৌদ্ধবিহার থেকে ড. এফ দীপংকর মহা থেরো নামে এক বৌদ্ধধর্মীয় গুরুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) বিকালে উপজেলার তারাছা ১ নম্বর ওয়ার্ড আর্য গুহা বৌদ্ধবিহার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, ড. এফ দীপংকর মহা থেরো ২০১৬ সাল থেকে আর্য গুহা বৌদ্ধবিহারে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিহারের যে কক্ষে অধ্যক্ষ ধর্মীয় চর্চা (ধ্যান) করতেন সে কক্ষে ঘণ্টা বাজানো ছাড়া সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। দুপুরে অধ্যক্ষকে সোয়াইং (খাবার) দিতে গেলে  কক্ষটির আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় বৌদ্ধবিহার কমিটির সকলকে ও পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও বিহার কমিটির সদস্যরা কক্ষটি থেকে মৃত্যুর আগে শিষ্যদের উদ্দেশে লিখে যাওয়া দুটি পরামর্শমূলক চিঠি উদ্ধার করেন।

তার এই মৃত্যুতে স্থানীয়দের মাঝে বিভিন্ন জল্পনা-কল্পনার সৃষ্টি হলেও চিঠি দুটির কারণে এটিকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিহার কমিটির কোনও সদস্যই বক্তব্য দিতে রাজি হননি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক