ঘুরতে এসে মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০২৫, ২১:০৩আপডেট : ০১ মে ২০২৫, ২১:০৩

নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জের ফেরিঘাটে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্র ইমাম হোসেন নয়নের (২৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কাছ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‌‘ঢাকা থেকে ডুবুরি দল এই উদ্ধার কাজে যুক্ত হয়ে বিকাল সাড়ে ৫টার দিকে নয়নের মরদেহ উদ্ধার করে।’ 

এদিকে মরদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নারায়ণগঞ্জ কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র নয়ন নারায়ণগঞ্জের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে। পড়াশোনার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন। ছুটির দিনে বেড়াতে যান গজারিয়া ফেরিঘাট সংলগ্ন চরকিশোরগঞ্জে।

ফায়ার সার্ভিস ও সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে চরকিশোরগঞ্জ এলাকায় চররমজানবেগের পাশে মেঘনা নদীতে ছয় বন্ধু গোসল করতে নামেন। হঠাৎ স্রোতে নিখোঁজ হন নয়ন। বন্ধুরা ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চান। পরে উদ্ধারকাজে অংশ নেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশের সদস্যরা। সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তাস্তর করা হয়।

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি