নিহত বৌদ্ধ ধর্মীয় গুরুর দেহে আঘাতের চিহ্ন ছিল না: এসপি

বান্দরবান প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ১৯:২৫ আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৯:২৫

বান্দরবানের রোয়াংছড়ি থানা এলাকার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের কুটিরে শনিবার (১১ জুলাই) বিকালে ঝুলন্ত অবস্থায় বিহারের প্রধান ড. এফ দীপংকর মহাথের ধুতাঙ্গ ভা‌ন্তের লাশ উদ্ধার ক‌রে পুলিশ। তবে প্রাথমিক সুরতহালে তার শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈকত শাহীন।

রবিবার (১৪ জুলাই) বিকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ কথা ব‌লেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার সময় কুটিরের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল বলে বিহারের লোকজন জানিয়েছে। রবিবার সবা‌লে বান্দরবান সদর হাসপাতালে এফ দীপংকর মহাথের ধুতাঙ্গ ভান্তের ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পোস্ট এখনও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়নি।

তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তার এ আত্মহত্যাকে একটি বিশেষ মহল পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও প্রচারণা চালাচ্ছে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না।

পুলিশ সুপার বলেন, এই ঘটনায় তার আত্মীয়-স্বজন বা বিহার কর্তৃপক্ষ এখন পর্যন্ত রোয়াংছড়ি থানায় কোনও মামলা করেনি। মামলার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত শেষে তার লাশ চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপু‌রের ফরাঙ্গী খিল পাঠা‌নো হ‌য়ে‌ছে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধুকে মেরে নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মাথার খুলিসহ ৭৭টি হাড় উদ্ধার
রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে মিললো মা-বাবাসহ ৫ জনের মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে