আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রামের ষোলশহর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুলাই ২০২৪, ১৮:২৬আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২০:৩৬

ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম নগরীর দুই নম্বর ষোলশহর এলাকা। সোমবার (১৫ জুলাই) বিকাল ৫টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত এ সংঘর্ষ চলছে।

এতে এক পক্ষ অপর পক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ষোলশহর সড়কের ওপর অবস্থা নেন। অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সড়কের অলিগলিতে অবস্থান নিয়েছেন।

আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রামের ষোলশহর

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বিকাল সাড়ে ৩টা থেকে নগরীর ষোলশহর স্টেশনের সামনে রেললাইনের ওপর বসে বিক্ষোভ প্রদর্শন করে আসছিলেন কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকাল ৫টার দিকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান নিয়ে অতর্কিত হামলা করে। আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা এগিয়ে এলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঘটনাস্থলের কাছাকাছি বিপুল সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা সংঘর্ষের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রামের ষোলশহর

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার মুখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কোটা সংস্কারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষোলশহর এলাকায় বিক্ষোভ করছিল। ছাত্রলীগের একটি মিছিল সড়ক দিয়ে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ উভয় পক্ষকে শান্ত করে। পুরো ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি