২ ঘণ্টা অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা

কুমিল্লা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, ১৯:৩২আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৯:৩২

দুই ঘণ্টা অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছেড়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এর মধ্য দিয়ে স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বিকাল ৪টা থেকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের অবরোধে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। বর্তমানে মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক আছে।

স্থানীয় সূত্র জানায়, বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় পুলিশের অবস্থান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন অবরোধকারীরা। একই সময়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসির গাড়িটি ভাঙচুর করা হয়। এতে গাড়িতে থাকা চার পুলিশ সদস্য আহত হন। পরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। পথচারীর একটি মোটরসাইকেলও ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। 

কোটা সংস্কার আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাকিব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ কেন্দ্রীয় কোনও কর্মসূচি ছিল না। আমাদের সঙ্গে যখন ক্যাম্পাসের শিক্ষার্থীরাও যুক্ত হয় তখন আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করতে আসি। এতে বাধা দিলে শিক্ষার্থীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেন। অনেক চেষ্টার পর শিক্ষার্থীদের শান্ত করি। সন্ধ্যায় সড়ক ছেড়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি