ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু, গাজীপুরে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি 
০৬ মে ২০২৫, ১২:২৭আপডেট : ০৬ মে ২০২৫, ১৩:২৫

গাজীপুরে মহাসড়ক অতিক্রম করার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর প্রতিবাদে সহকর্মী অন্য শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে তিনি হারিকেন এলাকায় ইন্টারলুপ বিডি কারখানার কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে কাজে যাওয়ার সময় হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ওই নারী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ওই নারী ঘটনাস্থলে মারা যান। পরে আশপাশের কিছু শ্রমিক ও জনতা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। এতে ওই মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘গাছা এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় সহকর্মী শ্রমিকরা সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।’

তিনি আরও জানান, মহানগরীর গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় হারিকেন এলাকার ইন্টারলুপ বিডি লিমিটেড কারখানার একজন নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে ৪০০-৫০০ বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা মহাসড়কের হারিকেন মোড় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

তিনি আরও বলেন, ‘সকাল পৌনে ১০ টার দিকে সেনাবাহিনী, গাছা থানা ও শিল্পপুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল ১০টা ৪০ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা বিআরটিএ লাইন বন্ধের দাবিতে পুনরায় মহাসড়ক অবরোধ করলে সেনাবাহিনী, শিল্প ও গাছা থানা পুলিশ পুনরায় শ্রমিকদের বুঝিয়ে বেলা ১১টার দিকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী