ছাত্রলীগ নেতাকে উদ্ধারে গিয়ে নিখোঁজ হওয়া দুই জনসহ ৩ লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
২৬ জুলাই ২০২৪, ১৮:৪৮আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৮:৪৮

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের নিখোঁজ তিন জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সেন্টমার্টিনে মস্তকবিহীন একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। 

শুক্রবার (২৬ জুলাই) সকালে শামলালাপুর বড়ডেইল সমুদ্র এলাকা থেকে সেন্টমার্টিনের নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া সাবরাং মুন্ডারডেইল এলাকা থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করা হয়।

সেন্টমার্টিনের উদ্ধার দুই জন হলেন- সেন্টমার্টিনের ৯নং ওয়ার্ড দক্ষিণপাড়ার মোহাম্মদ ফাহাদ শাহিন ও ৮নং ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল। দক্ষিণপাড়ার ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ শওকতের হদিস এখনও মেলেনি।

এসব বিষয় নিশ্চিত করে টেকনাফ থানার ওসি ওসমান গনি বলেন, সেন্টমার্টিনে ট্রলারডুবিতে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়ে স্পিডবোটসহ দুই জন নিখোঁজ হন। সেই দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি একজন এখনও নিখোঁজ রয়েছে। এ ছাড়া মুন্ডারডেইল এলাকা থেকে নৌকাসহ মস্তকবিহীন অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি জেলের মরদেহ হতে পারে। এটি নিয়ে কাজ করছে নৌ পুলিশ। 

সেন্টমার্টিনের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর বলেন, একজন নিখোঁজের খবর পেয়ে স্পিডবোট নিয়ে খুঁজতে গেলে স্পিডবোট উল্টে গিয়ে স্পিডবোটসহ দুই জন নিখোঁজ হন। পরে আজকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। শওকত এখনও নিখোঁজ। 

বুধবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে গোলারচর সাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নুর মোহাম্মদ শওকত নামের একজন নিখোঁজ থাকলে তাকে উদ্ধারে গিয়ে পরে নিখোঁজ হন আরও দুই জন।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের