বাড়ি থেকে তুলে নিয়ে চুরির অপবাদে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ১৫:১০আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৫:১০

কক্সবাজারে গরু চুরির অপবাদে এক তরুণকে রাতভর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সাজ্জাদ হোসেন (২১)। তিনি একই ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার মো. আলমের ছেলে। তিনি ১ সন্তানের জনক বলে জানা যায়।

নিহত সাজ্জাদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে সৈকতপাড়া এলাকার বাসিন্দা নুর আহমেদ ও তার পরিবারের সদস্যরা গিয়ে সাজ্জাদকে তুলে নিয়ে আসে। পরে সেখানে গরু চুরির অপবাদে রাতভর পৈশাচিক নির্যাতন করে। এ সময় খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গেলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।

এ বিষয়ে সাজ্জাদের মা সাহেরা খাতুন বলেন, ‘আমার ছেলে কোনও দোষ না করা সত্ত্বেও সৈকতপাড়ার নুর আহমেদ ও তার পরিবারের সদস্যরা তুলে নিয়ে যায়। পরে আমরা গেলে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ছেলে গরু চুরি করেছে বলে অপবাদ দেয়।’

নিহত সাজ্জাদের স্ত্রী শাহনাজ পারভীন (১৮) জানান, তার স্বামীকে হঠাৎ কয়েকজন মিলে তুলে নিয়ে যায়। পরে রাতে তাকে ছাড়িয়ে আনতে গেলে ১ লাখ টাকা দাবি করে। পরে তারা চলে আসলে হঠাৎ ভোর ৫টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে এবং বলে তার স্বামীকে মর্গে রাখা হয়েছে।

পরে পরিবারের সদস্যরা সকালে সেখানে গেলে তার লাশ দেখতে পায়। এই ঘটনার সঙ্গে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি কামনা করেছে সাজ্জাদের পরিবার। তারা জানান, নিরীহ নিরপরাধ মানুষকে যারা এভাবে মেরে ফেলেছে, তারা যেন পার না পায়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ‘হত্যার বিষয়টি আমরা শুনেছি। ইতোমধ্যে একটি টিম সেখানে গেছে এবং বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী