দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, স্বজনদের কান্না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ আগস্ট ২০২৪, ১৮:২৩আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৮:২৩

চট্টগ্রামের পটিয়ায় টানা বৃষ্টিতে একটি বসতঘরে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত থাকা সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশুটির নাম তানজিদা ইসলাম। সে উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে। স্থানীয় চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল তানজিদা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র দে বলেন, তানজিদা ও তৃতীয় শ্রেণিতে পড়া তার আরেক বোন বাবার সঙ্গে রাতে বসতঘরটির একটি খাটে ঘুমিয়ে ছিল। ভোরে বাবা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য বের হন। এর মধ্যেই সকালে দেয়াল ধসে পড়লে ঘুমন্ত তানজিদা ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তানজিদার বড় বোন খাটের নিচে পড়ে যাওয়ায় প্রাণে বেঁচে যায়। মেয়ের মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন বাবা।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত কয়েকদিন ধরে পটিয়ায় বৃষ্টি হচ্ছে। এ কারণে মাটির ঘরটির দেয়াল ধসে পড়েছিল।’

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী