খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৪, ১৫:৫৮আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৭:৪৫

খাগড়াছড়ির রামগড় থানার পাতাছড়া ইউনিয়নের রাজারঘাট গ্রামে গত ২২ আগস্ট রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারী। সোমবার (২৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রামগড় শাখার আয়োজনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রামগড় শাখার সভাপতি গুলমনি চাকমা।

লিখিত বক্তব্যে অবিলম্বে ধর্ষক ও তাদের সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এ ছাড়া গ্রামের মুরুব্বিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত, ভবিষ্যতে যাতে কোনও নারী ধর্ষণের শিকার না হয় তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, ইতঃপূর্বে সংগঠিত সকল ধর্ষণের বিচার, পার্বত্য চট্টগ্রামসহ সকল এলাকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত ও বিচারের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনকে যুক্ত করার দাবিও জানানো হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
ছেলেকে বেঁধে সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, করলো ভিডিও
দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার