নিখোঁজের চার দিন পর লাশ উদ্ধার

‘ধর্ষণের’ পর সেই দুই ছাত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৪, ২০:৩৫আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২০:৩৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার দিন পর নিখোঁজ দুই ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ময়নাতদন্তে এ সংক্রান্ত আলামত পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সাদেকপুর গ্রামের রাস্তার পাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে লাশ পাঠানো হয়। দুপুরে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত দুই শিক্ষার্থী উপজেলার ময়না বেগম ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী ছিল।

স্থানীয় লোকজন, মাদ্রাসা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বাড়ি থেকে মাদ্রাসায় যায় ওই দুই শিক্ষার্থী। সকালে তাদের কক্ষের দরজা খোলা দেখতে পান মাদ্রাসার লোকজন। পরে মাদ্রাসার অধ্যক্ষ বিষয়টি দুই শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের জানান। দুই শিক্ষার্থীর বাবাসহ পরিবারের লোকজন ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিষয়টি নিয়ে জেলা শহরের কাজীপাড়ার কবিরাজ (খনকার) জামাল মিয়ার কাছে যান। দুই শিক্ষার্থী দ্রুত বাসায় ফিরে আসবেন বলে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন ওই কবিরাজ। এর মধ্যে মঙ্গলবার সকালে নাটাই দক্ষিণ ইউনিয়নের সাদেকপুর মসজিদের পূর্বদিকের কাঁচার রাস্তার পাশে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন ভূইয়া ও ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক অনিক দেব বলেন, দুপুরে দুই শিক্ষার্থীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তাদের স্পর্শকাতর স্থানে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চার দিন আগে তারা ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধর্ষণের বিষয়টি আরও নিশ্চিত হতে তাদের সোয়াব নেওয়া হয়েছে। সংগৃহীত সোয়াব পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে। দুই শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহত এক ছাত্রীর বাবা অভিযোগ করেন বলেন, মাদ্রাসার এক শিক্ষক ঘটনার পর থেকে একেক ধরনের কথা বলছেন। এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এরই মধ্যে ওই শিক্ষক পালিয়ে গেছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘দুই শিক্ষার্থীকে হাসপাতালে মৃত অবস্থায় নেওয়াহয়। মাদ্রাসায় গিয়ে শিক্ষক, প্রতিষ্ঠাতা ও শিক্ষার্থী কাউকেই পাওয়া যায়নি। তারা পলাতক। এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি। তবে মামলা হবে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী