শেখ হাসিনাসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা

আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকায় এক ব্যবসায়ীর ‘ক্ষতি ১০ কোটি টাকা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৩

চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৫ জনের নামে মামলা করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন নুর মোহাম্মদ নামে এক ব্যবসায়ী। সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরী মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী নওশাদ আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও ১০০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলাটি করা হয়।’ 

মামলার আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহমদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল সোহায়েল, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক ও বন্দর কর্মচারী পরিষদের সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ আহমেদ জাবেদ।

মামলার বাদী নুর মোহাম্মদ (২২) একজন ব্যবসায়ী। তিনি অনলাইন ও সফটওয়ারভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান দুরন্ত সাপ্লায়ার এবং দুরন্ত বাজার এর স্বত্বাধিকারী। সারা দেশে গত ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকায় বাদীর ব্যবসায় ক্ষতি হয়েছে ১০ কোটি টাকা। ইন্টারনেট বন্ধে জড়িতদের শাস্তি ও আসামিদের ব্যক্তিগত ও দলীয় সম্পত্তি থেকে ক্ষতি পূরণের টাকা চেয়ে এ মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বাদীর অনলাইন ভিত্তিক প্রায় ২০০ জন কর্মচারী ব্যবসার সঙ্গে যুক্ত। অনলাইনে পণ্য সাপ্লাইয়ের জন্য দুরন্ত সাপ্লায়ারের নিজস্ব মালিকানাধীন একাধিক পণ্য বহনকারী পরিবহন ও ভাড়া করা পরিবহন সাপ্লাইয়ের কাজে নিয়োজিত আছে। অনলাইনে বাদীর দৈনিক ব্যবসায়িক লেনদেন প্রায় ২০ লাখ টাকা। গত ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পরিকল্পিতভাবে দেশে ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দেশের বাণিজ্য খাতে এক লাখ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয় এবং বাদীর ক্ষতি হয় ১০ কোটি টাকা। ক্ষতি হওয়া অর্থ আসামিদের ব্যক্তিগত ও দলীয় সম্পত্তি থেকে পূরণ করার কথাও এজাহারে উল্লেখ করেন বাদী।

/এফআর/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ