রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘রাইফেলসহ আরসা কমান্ডার’ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি জি ত্রি রাইফেল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও এপিবিএন পুলিশ দাবি করেছে।

বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প থেকে নুরুল ইসলাম নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। নুরুল ইসলাম ১৩ নম্বর ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা গোলাম হোসেনের ছেলে।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ ১৩ নম্বর ক্যাম্পের একটি গোপন আস্তানায় অবস্থান করছে। এই খবরের সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার রাতে তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের ওই আস্তানায় অভিযান চালানো হয়। এসময় এপিবিএন পুলিশ মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসার কমান্ডার নুরুল ইসলামকে গ্রেফতার করে। পুলিশ ওই আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি ত্রি রাইফেল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা জানান, আরসার এই কমান্ডারের নেতৃত্বে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে নতুন করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। পুলিশ সন্ত্রাসী গ্রুপের অন্য সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

গ্রেফতার নুরুল ইসলামকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী