যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই-বোন-ভগ্নিপতিসহ গ্রেফতার ৬

চাঁদপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২

চাঁদপুরের মতলব উত্তরে সম্পত্তিগত বিরোধের জের ধরে মো. সফিকুল ইসলাম বেপারী (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনা অভিযুক্ত তার আপন ভাই, বোন ও ভগ্নিপতিসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ এই ৬ জনকে আটক করে বলে জানিয়েছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

আটককৃতরা হলেন, নিহতের ভাই আশিক বেপারী (২৩), রবি উদ্দিন (৪৫), মজনু প্রধানের ছেলে আজিজ প্রধান (২৮), সফিউল্লাহর ছেলে সিমা (৩০), রিনা (৩৮) ও লিপি আক্তার (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার মিঠুরকান্দি গ্রামের কলিম উল্লাহ বেপারীর ছেলে মো. সফিকুল ইসলাম বেপারীর সঙ্গে তার ভাই-বোনদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সফিকুল ইসলামকে বেধর মারপিট করেন তার ভাই, বোন ও ভগ্নিপতি। এতে করে সফিক গুরুতর আহত হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। মৃতদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আটক ৬ আসামিকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের