মহানবী (সা.)-কে কটূক্তি: গ্রেফতার যুবককে ‘ছিনিয়ে’ নিতে থানায় হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৮আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১২:৫৮

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হওয়া এক যুবককে ‘ছিনিয়ে’ নিতে চট্টগ্রামের পটিয়া থানায় হামলা চালানো হয়েছে। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর করা হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে পটিয়া থানায় এ ঘটনা ঘটে। হামলায় এক সেনাসদস্য আহত হয়েছেন। সেইসঙ্গে থানায় বিচারপ্রার্থীদের অপেক্ষার জন্য নির্মিত ঘরটি ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে রবিবার পটিয়া থানায় মামলা করেন পটিয়ার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামরুল ইসলাম। এরপর পটিয়া থানা ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল চট্টগ্রাম মহানগরের বন্দর থানার উত্তর মাদারবাড়ি এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে। সোমবার দুপুরে চট্টগ্রাম থেকে তাকে পটিয়া থানায় নেওয়া হয়। তাকে থানায় আনার খবর পেয়ে স্থানীয় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনতা থানা ঘেরাও করেন। তারা আসামিকে ছিনিয়ে নিতে চান। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় থানা প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের অপেক্ষার জন্য নির্মিত গোলঘরটি ভাঙচুর করেন তারা।

খবর পেয়ে সেনাসদস্যরা থানায় আসেন। তখন থানার সামনের সড়ক দিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি যাচ্ছিল। ওই গাড়িতে সিভিল ড্রেসে এক ব্যক্তি ছিলেন। স্থানীয় জনতা তাকে গ্রেফতার যুবক মনে করে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করেন। পরে সেনাবাহিনীর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

পটিয়া সার্কেলের এসপি আরিফুল ইসলাম বলেন, ‘ফেসবুকে দেওয়া পোস্টের কারণে উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হয়েছিল। কিন্তু আমরা সকালেই ওই আসামিকে গ্রেফতার করেছি। তাকে আইনের আওতায় আনা হয়েছে। জনতা আইনগত বিষয় না বুঝেই উত্তেজিত হয়ে উঠেছিল। আসামিকে ছিনিয়ে নিতে ভাঙচুর চালিয়েছিল। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।’

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, ‘বিকালে এক সেনাসদস্য এসেছিলেন। তার হাতে আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি চলে গেছেন।’

পটিয়া থানা পুলিশের এক সদস্য বলেন, ধর্ম অবমাননা নিয়ে মামলা হয়েছে। আসামিও গ্রেফতার হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা থানা ঘেরাওয়ের চেষ্টা করেছেন। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। সেনাবাহিনীও এসেছিল, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জিজ্ঞাসাবাদে ধর্মীয় কটূক্তি করে ফেসবুকে পোস্ট করার কথা স্বীকার করেছেন ওই যুবক। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য তাকে রিমান্ডে আনার আবেদন করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।

/এএম/
সম্পর্কিত
ডিএমপির ৪ পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জ শুনানি পেছালো
‘নিজের সন্তানের নিরাপত্তা দিতে না পারলে, অন্যেকে দেবো কীভাবে’, প্রশ্ন পুলিশ কর্মকর্তার
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত