দিনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, রাতে ধানক্ষেতে মিললো বিদেশফেরত তরুণের লাশ

চাঁদপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ১৯:৪৯ আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৯:৫০

চাঁদপুরের শাহরাস্তিতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোহন হোসেন (২৪) নামে বিদেশফেরত এক তরুণ। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের মেম্বার বাড়ির পাশের একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মোহন মেম্বার বাড়ির ফয়েজ আহমেদের ছেলে। গত ৮ দিন আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসেন।

স্বজনরা জানান, বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে জাল নিয়ে মাছ ধরতে বের হন তিনি। মাছ ধরা শেষ করে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিং করান। রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি জমিতে তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

নিহতের চাচাতো ভাই আহসান হাবিব পাটোয়ারী বলেন, ‘মাছ ধরতে গিয়ে সে আর ফিরে আসেনি। রাত সাড়ে ১২টার সময় এলাকার লোকজন মৃত অবস্থায় বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে খুঁজে পেয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে জানাজা শেষে মোহনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানিতে ডুবে মোহনের মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা। তবে তাদের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ করা হয়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক