‘আ.লীগ টাকা দিয়ে ধর্মের ওপর আঘাতের চেষ্টা করছে’

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ০৯:১৮আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৯:২২

চট্টগ্রাম পূজামণ্ডপে ইসলামী সংগীত নিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘এটা সনাতন ধর্মের ওপর যেমন আঘাত, তেমনি ইসলাম ধর্মেরও অবমাননা। এটা গভীর ষড়যন্ত্রের অংশ। হিন্দুদের পূজায় যেমন ইসলামী সংগীত হিন্দুদের কাছে ভালো লাগবে না, ঠিক একইভাবে মসজিদে যদি কীর্তন করে সেটাও মুসলমানদের ভালো লাগবে না।’

শুক্রবার (১১ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার জিউর আখড়ার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘এগুলো সহ্য করার মতো ঘটনা নয়। একটা ষড়যন্ত্র করে জাতিকে বিভক্ত করার কৌশলে তারা নেমেছে। তারা (আওয়ামী লীগ) অনেক দূর থেকে টাকা দিচ্ছে আর ধর্মের ওপর আঘাত করার চেষ্টা করছে। ধর্মের ওপর আঘাত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।’

এ্যানি বলেন, ‘যারা এদেশে গুম-খুন করেছে, কোটি কোটি টাকা পাচার করছে, তারা (আওয়ামী লীগ) ওপার (ভারত) থেকে বসে আরেকটা ষড়যন্ত্র করছে। ধর্মের ওপর আঘাতের চেষ্টা কিন্তু তাদের ষড়যন্ত্রের অংশ। এটা মেনে নেওয়ার মতো না। আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ ১৯৭১ সালের স্বাধীনতার পর আমরা ২০২৪ সালে আরেকটা স্বাধীনতা পেয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজ উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী