১৩ অস্ত্রসহ সন্ত্রাসী সজীব যৌথ বাহিনীর হাতে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ১৭:৫৯আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৭:৫৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৩টি দেশীয় অস্ত্রসহ সজীব মিয়া (৩০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের কালীসিমা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৩টি দেশীয় অস্ত্র, ২০ গ্রাম গাঁজা, এক বোতল ফেনসিডিল, দুটি মোবাইল, একটি মোটরসাইকেল ও নগদ তিন লাখ ৯১ হাজার ৭৯০ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার যৌথ বাহিনীর পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতার সজীব মিয়া কালীসিমা গ্রামের তারা মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ বাহিনীর নেতৃত্বে গত ৪ ও ৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্র-জনতার ওপর আক্রমণকারী, সন্ত্রাসীসহ সব অস্ত্রধারী সন্ত্রাসী, অবৈধ মাদককারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান গত ৪ সেপ্টেম্বর থেকে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সোমবার রাতে বিজয়নগর উপজেলার কালীসীমা গ্রামের সজীব মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে সজীব মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১৩টি দেশীয় অস্ত্র, ২০ গ্রাম গাঁজা, এক বোতল ফেনসিডিল, দুটি মোবাইল, একটি মোটরসাইকেল ও নগদ তিন লাখ ৯১ হাজার ৭৯০ টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেফতার সজীব মিয়াকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের