গ্যাসবাহী লরিরচাপায় দুই জন নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ অক্টোবর ২০২৪, ১৬:৫৫ আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৬:৫৫

চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাসবাহী লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

বুধবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি সড়ক) সড়কের সাধনপুর ইউনিয়নের নতুনদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের বড়ুয়া পাড়া এলাকার সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া (৩) ও একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পানিরছড়া এলাকার নুরুল ইসলাম টুনুর ছেলে ওয়াসিফ রায়হান (১৬)। ওয়াসিফ মহেশখালী কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এক ভাই এক বোনের মধ্যে দ্বিতীয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে সিএনজি অটোরিকশাযোগে মহেশখালী ফেরার পথে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের নতুনদীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে গ্যাসবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুই জন নিহত হন। গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ও নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

আহতরা হলেন- মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া (২১) ও সিএনজি অটোরিকশা চালক জাবের আহমদ (১৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল বলেন, গ্যাসবাহী ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে ঘাতক চালক পলাতক রয়েছে।

এ প্রসঙ্গে ঘটনাস্থলে থাকা বাঁশখালী রামদাস হাট পুলিশ ফাঁড়ির এসআই শাখাওয়াত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক