পুলিশ দেখে পানিতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৮

চাঁদপুরের শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে পুলিশ দেখে দিঘির পানিতে ঝাঁপ দিয়ে ডুবে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছফিউল্লাহ ওরফে ছবুরের (৫৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শাহরাস্তি মাজার দিঘিতে স্থানীয়রা জাল ফেলে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ছবুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, একটি মামলায় ছয় মাসের সাজা পরোয়ানা থাকায় শাহরাস্তি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সসহ তাকে গ্রেফতারে অভিযান চালায়। ওই সময় গ্রেফতার এড়াতে সে মাজারের দিঘিতে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিলেও সে পানির গভীরে তলিয়ে যায়। একপর্যায়ে এলাকার লোকজন দিঘিতে জাল ফেলে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

পৌরসভার ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আ. কুদ্দুস রানা জানান, তারা বিকালে এলাকার লোকজন এবং নিহত ছফিউল্লাহসহ এক ঘটনার সমাধানে বৈঠকে বসেন। ছফিউল্লাহ বৈঠক থেকে বের হলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। ওই সময় সে পুকুরে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যায়।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এলাকাবাসী নৌকা ও জাল ফেলে ছফিউল্যাজকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। তিনি পুলিশ দেখেই দিঘিতে ঝাঁপ দেন। সেখানে তিনি পানিতে তলিয়ে যান। তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এনএআর/
সম্পর্কিত
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক