১৪ মাস পর উন্মুক্ত হলো কালুরঘাট সেতু, আপাতত টোলমুক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ অক্টোবর ২০২৪, ১৫:১১ আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৫:১১

দীর্ঘ ১৪ মাস পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলো চট্টগ্রামের কালুরঘাট সেতু। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় সেতু দিয়ে যানবাহন চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়। এদিকে, সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়ায় বোয়ালখালী তথা সেতু ব্যবহারকারী দক্ষিণ চট্টগ্রামের অনেক মানুষের দুর্ভোগ কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৯০ বছরের পুরোনো কালুরঘাট সেতুটি বুয়েট বিশেষজ্ঞের পরামর্শে সংস্কার করার পর আজ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেতু সংস্কারে সময় লেগেছে প্রায় ১৪ মাস। যানবাহন চলাচলে আপাতত টোল থাকছে না। সেতু দিয়ে সর্বোচ্চ ৮ ফুট উচ্চতার সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে ট্রাক-বাসের মতো ভারী যানবাহন চলাচল করতে পারবে না।’

বোয়ালখালী উপজেলার বাসিন্দা মো. আলী বলেন, ‘একটি সেতুর কারণে বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। গত ১৪ মাস ফেরি দিয়ে লোকজন যাতায়াত করছিল। আমরা কর্ণফুলীর ওপর নতুন সেতুর দ্রুত বাস্তবায়ন চাই। বর্তমান সরকার দ্রুত এর বাস্তবায়ন করবে বলে আমরা আশা করছি।’

২০২৩ সালের ১ আগস্ট জরাজীর্ণ ও মেয়াদোত্তীর্ণ কালুরঘাট সেতু দিয়ে ভারী ট্রেন চলাচলের জন্য সংস্কার শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ৪৩ কোটি টাকা ব্যয়ে আট মাসে সেতুটির সার্বিক সংস্কারকাজের দায়িত্ব পায় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। গত বছরের ১৮ জুন চুক্তি সইয়ের তিন মাসের মধ্যে সেতুটি ট্রেন চলাচলের উপযোগী এবং আট মাসের মধ্যে জনসাধারণসহ সব ধরনের যানবাহন চলাচলের উপযোগী করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে তা শেষে করতে পারেনি। ২০২৩ সালের ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সেতুটি দিয়ে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু করে।

এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম বলেন, ‘আজ থেকে কালুরঘাট থেকে দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। এ সেতু দিয়ে ৮ ফুট উচ্চতার যেকোনও যানবাহন চলাচল করতে পারবে। প্রাথমিকভাবে এ সেতু দিয়ে চলাচলকারী যানবাহন থেকে কোনও ধরনের টোল আদায় করা হবে না। শিগগিরই টোল আদায়ের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। এরপর ঠিকাদারের মাধ্যমে টোল আদায় করা হবে।’

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ সূত্র জানিয়েছে, কর্ণফুলী নদীর ওপর ১৯৩১ সালে কালুরঘাট সেতু নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যমান ৬৩৮ দশমিক ৫ মিটার দৈর্ঘ্যের কালুরঘাট সেতুটি ১৯৬২ সালে সব ধরনের যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ৯৩ বছরের পুরোনো এ কালুরঘাট সেতুতে সর্বশেষ ২০০৪ সালে ভারী সংস্কারকাজ হয়। এরপর বিভিন্ন সময়ে হালকা সংস্কারকাজ সম্পন্ন করা হয়। স্টিলের কাঠামোর কালুরঘাট সেতু দিয়ে ২০২৩ সালের ১২ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
১২ বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সেতু চালু
নদীর ওপর আরেক নদীর পথ! উত্তরবঙ্গের ব্যতিক্রমী জলসেতু বাহাগিলী
এবার সাড়ে ৫ কোটি টাকার সেতুতে রডের বদলে তার, প্রকৌশলীকে বদলি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক