সংঘর্ষের পর সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

ফেনী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ১৯:৫৩আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৯:৫৩

ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম বলেন, নতুন কমিটি গঠনে দ্রুতই সাংগঠনিক প্রক্রিয়া শুরু করা হবে।

২০২১ সালের ১ মে সোনাগাজী উপজেলা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও দীর্ঘ তিন বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এ বিষয়ে ছাত্রদলের কোনও নেতাকর্মী কথা বলতে রাজি হননি।

গত ২৮ অক্টোবর দুপুরে সোনাগাজী সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান ও মো. রায়হানের ওপর হামলা হয়। তারা দুজন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত। হামলার ঘটনায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিনের সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে এর প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একটি অংশের নেতাকর্মীরা মঙ্গলবার পৌর শহরে বিক্ষোভ সমাবেশ করেন। এ ঘটনায় করা মামলায় উপজেলা ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক মেজবাহ উদ্দিনকে আসামি করা হয়।

এর জের ধরে বুধবার সন্ধ্যায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সংঘর্ষে অন্তত ৪০ নেতাকর্মী ও পথচারীরা আহত হন। তাদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
নৈরাজ্য-অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
দুই মেডিক্যাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার