ইলিশ ধরায় কৃষি ব্যাংকের এজিএম আটক, বললেন ‘জেলেদের সঙ্গে ঘুরতে গিয়েছি’

চাঁদপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ২৩:০১আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২৩:০১

চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞার শেষ সময়ে ইলিশ ধরার অপরাধে কৃষি ব্যাংক চাঁদপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। 

সোমবার দুপুর (৩ নভেম্বর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলেদের মাছ ধরা নৌকা থেকে সাত জনকে আটক করা হয়। ওই নৌকায় থেকে মাছ ধরেছেন কৃষি ব্যাংক চাঁদপুর শাখার এজিএম কাইয়ুম। এ ছাড়া আরও সাত জেলে, প্রায় এক লাখ মিটার অবৈধ জাল উদ্ধার এবং ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। আটককৃত ১৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে।’

আটক ব্যাংক কর্মকর্তা কাইয়ুম খান কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি ব্যাংকের ভবনে থাকতেন। মাছ ধরতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কাইয়ুম খান বলেন, ‘আমি জানতাম না মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলছে। জেলে নৌকাটি আমার একজন পরিচিতি লোকের। ওই নৌকায় জেলেদের সঙ্গে ঘুরতে গিয়েছি।’

২২ দিনের অভিযান প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। তিনি বলেন, ‘২২ দিনেন অভিযানে ৩৪৬ জেলে গ্রেফতার, ৭৫ লাখ ৯৭ হাজার মিটার জাল, দুই হাজার ৪৭৯ কেজি মাছসহ ১১৪টি নৌকা জব্দ করা হয়। ২৯টি মোবাইল কোর্টে ১৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী