‘স্বৈরাচারের দোসরদের গ্রেফতারে ব্যর্থ হলে আইন হাতে তুলে নেবে বৈষম্যবিরোধী ছাত্ররা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ নভেম্বর ২০২৪, ২০:১৩ আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ২০:১৩

স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও তার দলের নেতাকর্মীদের বিচার দাবিতে চট্টগ্রামে গণজমায়েত কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (১০ নভেম্বর) বিকালে চকবাজার প্যারেড কর্নারে গণজমায়েতের পর মিছিল শুরু হয়। মিছিলটি নিউমার্কেট মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রাসেল আহমেদ ও চট্টগ্রামের সমন্বয়ক রিজাউর রহমান। এ সময় জুলাই আন্দোলনে আহত দুজন শিক্ষার্থীও বক্তব্য রাখেন।

সমাবেশে খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘স্বৈরাচারের দোসররা বাংলার মাটিতে এখনও ঘুরে বেড়াচ্ছে। দ্রুত তাদের গ্রেফতার করতে হবে। যদি স্বৈরাচারের দোসরদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাহলে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে ছাত্ররা। আজ নাকি তারা রাজপথ দখলে নেবে বলেছিল। কিন্তু তাদের রাজপথে খুঁজে পাওয়া যায়নি। সবাই যার যার অবস্থান থেকে পালিয়েছে।’

রবিবার বিকালে চকবাজার প্যারেড কর্নারে গণজমায়েতের পর মিছিল শুরু হয়

কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের রক্ত দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা হয়েছে। পতিত সরকারের দোসরদের সঙ্গে কোনও আপস নেই। এই অপশক্তিকে রুখে দিতে হবে। এই ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠলে দুমড়েমুচড়ে দেবো আমরা। শহীদের রক্তে রঞ্জিত জমিতে তাদের দাঁড়াতে দেওয়া হবে না। এখানে আওয়ামী লীগের ঠাঁই নেই।বিভিন্ন সময় ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য ছাত্ররা রাজপথে রক্ত দিয়েছে। ২০২৪ সালে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে ঐক্যবদ্ধ হয়েছি আমরা।’

মিছিলে হাজারো শিক্ষার্থী ও লোকজন উপস্থিত ছিলেন। মিছিলে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাসিনাকে আনবো, ফাঁসিতে ঝুলাবো’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আওয়ামী লীগের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, একটা-দুটা লীগ ধর, ধরে ধরে বস্তা ভর’সহ নানা স্লোগান দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আ.লীগ সন্ত্রাসী সংগঠন, তাদের ঠেকাতে ঐক্যবদ্ধ হতে হবে: দুদু
শ্রীপুরে প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-মিছিল
সর্বশেষ খবর
একা বাসায় থাকতেন নানি, তার ‘খুনি’ ১৬ বছরের নাতি
একা বাসায় থাকতেন নানি, তার ‘খুনি’ ১৬ বছরের নাতি
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন 
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন 
স্যামসাং ফোনের বিশেষ সুবিধা, প্রতি মাসে খালি হবে ৫ জিবি স্টোরেজ
স্যামসাং ফোনের বিশেষ সুবিধা, প্রতি মাসে খালি হবে ৫ জিবি স্টোরেজ
সর্বাধিক পঠিত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা