নিখোঁজের ১৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ নভেম্বর ২০২৪, ১৬:৪৬আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:৪৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজের ১৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় তাবাসসুম (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রামে সেপটিক ট্যাংকে বস্তাবন্দি অবস্থায় স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ওই শিশু একই এলাকার আমান হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, গত ১৭ নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ছয় বছর বয়সী শিশু কন্যা তাবাসসুম। তাকে খোঁজাখুঁজির পর না পেয়ে পরদিন ১৮ নভেম্বর ভূজপুর থানায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। দীর্ঘ ১৩ দিন পর শুক্রবার সকালে পাশের বাড়ির একটি শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

শিশুটির চাচা রাসেল বলেন, আমরা সকালে জানতে পারি, শৌচাগারের সেপটিক ট্যাংকে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি লাশটি আমার ভাতিজির। কারা কী কারণে আমার ছোট্ট ভাতিজিকে এমন নৃশংসভাবে খুন করেছে তা বুঝতে পারছি না। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

এ বিষয়ে ভূজপুর থানার ওসি গোলাম সরওয়ার বলেন, একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটি নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। কারা কেন শিশুটিকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি