নোয়াখালীতে আবদুল হান্নান মাসউদ

কেউ এ দেশের দিকে হাত বাড়ালে তারাও নিরাপদে থাকবে না

নোয়াখালী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভবিষ্যতে আর কেউ যদি এ দেশের মাটির দিকে হাত বাড়ায় সে দেশের মাটিও নিরাপদ থাকবে না।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূমিহীন বাজারে স্থানীয় ছাত্র-জনতার আয়োজিত ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, ‘বাংলাদেশের সীমান্তে দিল্লির দালালরা বসে আমাদের চোখ রাঙাচ্ছে। তারা বাংলাদেশকে তাদের করায়ত্ত করার চেষ্টা করছে। শেখ হাসিনার মতো দাসকে বসিয়ে এতদিন বাংলাদেশকে শোষণ করেছে। এ দেশের দেশপ্রেমিক মানুষরা তাদের দাসকে এ দেশ থেকে বিতাড়িত করেছে। এখন তারা দেখাতে চাচ্ছে, এ দেশের মানুষ হিন্দুদের ওপর হামলা করছে। সেটা দেখিয়ে তারা ষড়যন্ত্র করছে। যেই ভারতের গুজরাটে বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাতে এসেছে। যেই ভারতের দিল্লিতে দাঙ্গা লাগিয়ে হাজারো মুসলমানকে হত্যা করেছে, তারা এখন বাংলাদেশকে সংখ্যালঘুর অধিকারের কথা বলছে।’

এ দেশের হিন্দু-মুসলমান একসঙ্গে বসে খাবার খায় উল্লেখ করে এই সমন্বয়ক বলেন, ‘তারা (ভারত) যতই চক্রান্ত করুক কোনও লাভ হবে না। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে এ দেশকে এগিয়ে নেবো।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে