কক্সবাজারে ডাম্প ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কক্সবাজার প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:১১

কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয় মাসের এক শিশু এবং তার বাবা-মাসহ পাঁচ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পেকুয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার টৈটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ জন চট্টগ্রামমুখী অটোরিকশার যাত্রী ছিলেন। এদের মধ্যে নিহত অটোরিকশা চালক মনিরুল মান্নান টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার ছৈয়দ আলমের ছেলে। আর নিহত দম্পতি ফিরোজ ও তার স্ত্রী শারমিন চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা। তাদের ছয় মাস বয়সী শিশুও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তার নাম জাহেদ। নিহত অপর যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজীবাজার এলাকায় গেলে বিপরীতমুখী ড্রাম্পারের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনাস্থল থেকে ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি