কুমিল্লায় সেফটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় মামলা

কুমিল্লা প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ২১:৪৩আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২১:৪৮

কুমিল্লা কুমিল্লায় কলেজ বাথরুমের সেফটিক ট্যাংক থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা সদর দক্ষিণ থানার এসআই আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে হত্যার পর লাশ গুমের ঘটনায় অজ্ঞাতদের নামে মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবনের বাথরুমের ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। খবর পেয়ে বুধবার রাতে পুলিশ বাথরুমের ওই ট্যাংক ভেঙে একটি গলিত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আইয়ূব জানান, কংকালের সঙ্গে জিন্স প্যান্টের ছেড়া অংশ এবং একটি জুতা পাওয়া গেছে। লাশ পচে কঙ্কাল রূপ ধারণ করায় পরিচয় শনাক্ত করা যায়নি। দীর্ঘদিন আগে তাকে কেউ হত্যা করে লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে কঙ্কালটি দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম কুমিল্লা শাখায় হস্তান্তর করা হয়েছে।
আঞ্জুমান মফিদুল ইসলাম কুমিল্লা শাখার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন জানান, পরিচয়বিহীন গলিত লাশটি বিকালে নগরীর টিক্কারচর কবরস্থানে দাফন করা হয়েছে।
/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম