১২০০ কেজি জাটকা দেওয়া হলো মাদ্রাসা-এতিমখানায়

চাঁদপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ১২:৫০ আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১২:৫০

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাটে অভিযান চালিয়ে ১২০০ কেজি (৩০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি চাঁদপুর স্টেশনের টহল দল জেলার হাইমচর মেঘনা নদীসংলগ্ন চরভৈরবী এলাকায় মৎস্য আড়তে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাছঘাট হতে এক হাজার ২০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।’

তিনি আরও জানান, জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকা চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক