দেয়াল লিখনে হুমকি

‘ছাত্রলীগ আসছে, সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও’

রায়পুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪

লক্ষ্মীপুরে সদর উপজেলায় বিভিন্ন দেয়াল লিখনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হুমকি দেওয়া হচ্ছে। গত দুই দিন ধরে সদর উপজেলার টুমচরের শিমুলতলী এলাকায় কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি ও এর আশপাশের দেয়ালে এমন লেখা দেখতে পাওয়া যায়।

‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও’, ‘ছাত্রলীগ আসছে রাজপথ কাঁপছে’, ‘মুক্তির ডাক ৭১’, ‘মুজিববাদ’, ‘শেখ হাসিনা আবার আসবে’ দেয়ালগুলোতে এ ধরনের বিভিন্ন লেখা দেখা গেছে। এসব লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তাদের পরিবার ও এলাকাবাসী।

ছাত্র-সমাজের ক্ষতি সাধন করে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

লক্ষ্মীপুরের সমন্বয়ক এনামুল হক বলেন, কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশিরভাগ সমন্বয়কদের বাড়ির আশপাশে বিভিন্ন বাজারে দেয়ালে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লিখে সমন্বয়কদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, লেখাগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এটি খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ।

এর আগে, ডিসেম্বরের শেষ সপ্তাহে বগুড়ায় আহসান হাবীব সায়েম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে হত্যার হুমকি দিয়ে লেখা হয়, ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী