প্রেস কাউন্সিল বিলুপ্ত করে নতুন প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে: কামাল আহমেদ

রাঙামাটি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ১৯:০৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:০৫

গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেছেন, ‘বর্তমান প্রেস কাউন্সিল গ্রহণযোগ্যতা হারিয়েছে। প্রতিষ্ঠানটি অকেজো হয়ে পড়েছে। এটি বিলুপ্ত করে নতুন কোনও প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। একইসঙ্গে মফস্বল থেকে রাজধানী ঢাকার সাংবাদিকের জীবনমান উন্নয়ন ও পেশাগত স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে বেতনকাঠামো নির্ধারণসহ অন্য বিষয়ে সুপারিশ করবো।’

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাঙামাটিতে পার্বত্য জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় তিনি এ কথা বলেন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কমিশন প্রধান আরও বলেন, ‘স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা চ্যালেঞ্জ ও ঝুঁকি নিয়ে কাজ করছে। মফস্বলে সাংবাদিকরা সবচেয়ে লাঞ্ছনার স্বীকার হয়। তাদের জীবিকা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। নতুন গণমাধ্যম নিবন্ধনের ক্ষেত্রে যাচাই-বাছাইপূর্বক আরও সচেতন হতে হবে।’

সেখানে ডিজিটাল আইন বাতিল, সাংবাদিকদের নামে সব মামলা প্রত্যাহার, সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ করা, যে কেউ যেন সাংবাদিক হতে না পারে সেই বিষয়ে আইন করা নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। 

অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে কামরুন নেছা হাসান, আবদুল্লাহ আল মামুন ও মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলার পাশাপাশি খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সাংবাদিকরাও সেখানে ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী