ননদ-ভাবির মারামারি থামাতে গিয়ে ছেলের ধাক্কায় বাবা নিহত

চাঁদপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ২২:৩৮ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২২:৩৮

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলায় ননদ-ভাবির ঝগড়া থামাতে গিয়ে ছেলের ধাক্কায় বাবা আকবর হোসেন (৬৫) নিহত হয়েছেন। ঘটনার পর ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার ৮ নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নের বলিয়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলে ইউছুফ হোসেন (৩৬) ও তার স্ত্রী শিউলি বেগমকে (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান ও শাহানা বেগম বলেন, ইউসুফের স্ত্রী শিউলির সঙ্গে ননদ আকলিমার ঝগড়া হয়। বৃদ্ধ বাবা আকবর হোসেন ঝগড়া থামাতে গেলে ছেলে ইউসুফের ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আকবরের মেয়ে আকলিমা বলেন, ঝগড়ার দেখে বাবা আমাকে বাঁচাতে গিয়ে ভাই ও ভাবির হাতে মারা গেলো। 

জানতে চাইলে বলিয়া গ্রামের ইউপি সদস্য নেছার আহমেদ মিলন বলেন, বৃদ্ধ আকবর হোসেন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসা চলছে। এরই মধ্যে ছেলে-মেয়ের ঝগড়া থামাতে গিয়ে তিনি মারা যান।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাস্থলে গিয়ে পুত্রবধূ ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  ময়নাতদন্ত ও অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক