কুয়াশায় মহাসড়কে গাড়ি থামিয়ে ঘুমিয়ে গেলেন চালক, পেছনে ৫ কিলোমিটার যানজট  

কুমিল্লা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৫, ১৩:০৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭

সড়কে গাড়ি রেখে ঘুমিয়ে গেছেন চালক। পেছনের গাড়ি না যেতে পেরে সৃষ্টি হয় যানজট। সেই যানজটে পড়ে ঘুমিয়ে যান পেছনের চালকরাও। আর কিলোমিটারের পর কিলোমিটার তৈরি হতে থাকে যানজট।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাত থেকে এই ঘটনা ঘটে। পরে সকালে পুলিশ এসে ঘুম থেকে চালকদের জাগিয়ে যানজট নিরসনে কাজ শুরু করেন।

স্থানীয় বাসিন্দা ও চালকদের সূত্রে জানা গেছে, ভোর ৩টার দিকে অতিরিক্ত কুয়াশা পড়তে থাকে। এতে ঢাকামুখী যানবাহনগুলো সড়কের পাশে দাঁড়িয়ে পড়ে। ভেতরে চালকরা ঘুমিয়ে যান। আস্তে আস্তে সড়কের কিছু অংশে ধীরগতির সৃষ্টি হয়। এতে পেছনের চালকরাও গাড়ি দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। ধীরে ধীরে তা রূপ নেয় দীর্ঘ যানজটে।

মহাসড়কের কুটুম্বপুর থেকে গোমতা হয়ে ইলিয়টগঞ্জ বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে যানজট। পুলিশ বিষয়টি জানতে পেরে সকালে এসে চালকদের জাগাতে শুরু করে। ইলিয়টগঞ্জ থেকে জাগাতে জাগাতে কুটুম্বপুর পর্যন্ত জাগাতে হয়।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বাংলা ট্রিবিউনকে মোবাইল ফোনে বলেন, ‘ভোর ৩টা থেকে যানজট সৃষ্টি হয়েছে। চালকরা সড়কে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েছেন। আমরা সড়কে এসে সবাইকে জাগালাম। অনেককে চিল্লাচিল্লি করে জাগাতে হয়েছে। এখন গাড়ি চলছে তবে কিছুটা যানজট রয়ে গেছে। আমরা কাজ করছি। আশা করি কিছুক্ষণের মাঝেই তা আর থাকবে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের