ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০২৫, ১৩:৫৯ আপডেট : ০১ মে ২০২৫, ১৩:৫৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে তীব্র যানজট লেগেছে। অসহনীয় গরমে যানজটে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

কয়জনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের কুমিল্লা অংশের চান্দিনার নূরতলা এলাকায় দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়। রাত পেরিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা দাউদকান্দি হয়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) উপজেলার মেঘনা থেকে গৌমতি সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে।

কুমিল্লাগামী ট্রাক চালক মিরাজ দেওয়ান বলেন, গতকাল রাত ২টায় চান্দিনার নূরতলা এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান উল্টে গিয়ে মহাসড়কের দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এর কারণে সৃষ্টি হওয়া যানজট গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। গতকাল রাতে আমি ঢাকায় এসেছিলাম। আজকে বেলা ১১টার দিকে কুমিল্লা ফেরার পথে গজারিয়া অংশের বালুয়াকান্দি থেকে যানজট পেয়েছি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট

কুমিল্লাগামী প্রাইভেটকার চালক আল-আমিন বলেন, ভবেরচর বাসস্ট্যান্ড থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যেতে দুই ঘণ্টার মতো সময় লাগলো। স্বাভাবিকভাবে এই দূরত্ব যেতে চার পাঁচ মিনিট সময় লাগে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ রুহুল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সকাল ৯টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে। ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিছু সময়ের ভেতর কুমিল্লামুখী লেনেও যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ইনচার্জ শওকত হোসেন বলেন, মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক দুর্ঘটনার ফলে কুমিল্লাগামী লেনে যানজটের সৃষ্টি হয়েছে যা পরে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। শুনেছি দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।

/এফআর/
সম্পর্কিত
ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন
গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
মিরসরাইয়ে মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড, ওসি বললেন, ‘প্রাকৃতিক দুর্যোগ’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম