হত্যা মামলাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন

বান্দরবান প্রতিনি‌ধি
২৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫০ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫০

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয় পাড়ার ইমন বড়ুয়া হত্যা মামলাকে রাজনৈতিক মামলায় রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ, আসামি দীপক বড়ুয়া ও তার পরিবারের সদস্যরা বিএনপির নাম ভাঙিয়ে হত্যা মামলা থেকে অব্যাহতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ইমনের পরিবার।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে বান্দরবান প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে নিহতের বোন পুতুল রানী বড়ুয়া বলেন, ‘২০১৯ সালে ঘুমধুম ইউনিয়নের মনজয়পাড়ায় ইমন বড়ুয়াকে নির্মমভাবে হত্যা করেন ঘুমধুম ইউনিয়নের আওয়ামী লীগের দোসর দীপক বড়ুয়াসহ তার স্বজনরা। এই ঘটনায় দায়ের করা মামলায় এই পর্যন্ত ১২ জন সাক্ষী ভিক্টিমকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার বিষয়ে সুস্পষ্ট সাক্ষ্য দিয়েছেন। কিন্তু মামলার শেষপর্যায়ে এসে এই হত্যা মামলাটি রাজনৈতিক মামলা দে‌খি‌য়ে অব্যাহতি পাওয়ার জন্য আসামিরা ইতোম‌ধ্যে তদবির শুরু করেছে। মূলত হত্যা মামলার প্রধান আসামি দীপক বড়ুয়া দীর্ঘকাল ধরে দলীয়ভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতা হয়েও বর্তমানে নির্লজ্জ মিথ্যার আশ্রয়ে নি‌জে ও অন‌্যান‌্য আসামিদের বাঁচানোর চেষ্টা করছে।

এ সময় ভুক্তভোগী পরিবার দীপক বড়ুয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরে এবং আসামিরা অব্যাহতি পেলে তাদের পুরো পরিবার হত্যার শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক