সাবেক কৃষিমন্ত্রীর এপিএস আল আমিন গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
০১ মে ২০২৫, ২৩:০১ আপডেট : ০১ মে ২০২৫, ২৩:০১

টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সহকারী একান্ত সচিব (এপিএস) আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টার দিকে মধুপুর উপজেলার বোয়ালী গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আল আমিন ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের মৌলভীপাড়ার মৃত আয়াত আলী খানের ছেলে। আব্দুর রাজ্জাক মন্ত্রী থাকাকালে তার এপিএস নিযুক্ত হন আল আমিন। দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর মন্ত্রিত্ব না পেলেও আল আমিন আব্দুর রাজ্জাকের এপিএস পদে বহাল থাকেন।

আল আমিনের শ্বশুর শিহাব উদ্দিন বলেন, ‘বুধবার রাতে আমাদের বাড়িতে আসে আল আমিন। বৃহস্পতিবার সকালে ঘুমিয়ে ছিল। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ আমাদের বাড়ি ঘেরাও করে ফেলে। বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। তার বিরুদ্ধে মামলা আছে কিনা, তা আমার জানা নেই।’

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ‘সাবেক কৃষিমন্ত্রীর এপিএস আল আমিন শ্বশুরবাড়িতে আত্মগোপনে আছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।’

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, ‘গত ৪ আগস্ট মধুপুর বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় অনেকে আহত হন। এ ঘটনায় জাহিদ হোসেন নামে এক ব্যক্তির করা মামলায় গ্রেফতার দেখিয়ে আল আমিনকে কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি