রাঙামাটির নানিয়ারচরে মোবাইল নেটওয়ার্কসেবা ব্যাহত, গ্রাহকদের ভোগান্তি

রাঙামাটি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭

পার্বত্য জেলা রাঙামাটির কয়েকটি এলাকায় নেই মোবাইল নেটওয়ার্ক। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। নিত্যদিনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে তাদের।

গত ২২ জানুয়ারি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি, বেতছড়ি ও সাপমারাপাড়া নামক কয়েকটি টাওয়ার অফিসে ভাঙচুর, বিভিন্ন সরঞ্জামাদি নষ্ট করে দুর্বৃত্তরা।

ফলে ওই সব এলাকায় রবি ও এয়ারটেল নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে যোগাযোগব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে এবং বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

স্থানীয়ভাবে জানা যায়, ওই সব এলাকার নিয়ন্ত্রণাধীন একটি আঞ্চলিক সংগঠন চাঁদা দাবি করলে তা পরিশোধে অস্বীকৃতি জানালে মোবাইল টাওয়ারের সংযোগ কেটে দেয় দুর্বৃত্তরা। তবে এই বিষয়ে স্থানীয় সাধারণ মানুষ কথা বলতে রাজি হননি।

নেটওয়ার্ক সংযোগ না থাকায় স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং প্রশাসনিক কাজকর্মে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেকেই জরুরি ফোন কল করতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ঘিলাছড়ির স্থানীয় ব্যবসায়ী মো. ওমর ফারুক বলেন, ‘গত ২২ জানুয়ারি থেকে রবি ও এয়ারটেল নেটওয়ার্ক নেই। অনেকে ফোনে পাচ্ছে না। আমাকে নতুন করে টেলিটক সিম নিতে হয়েছে।’

নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম আলম বলেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে কোনও অভিযোগ পাইনি। তবে ওই সব এলাকায় নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন সেটা শুনেছি। দুই-একদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটাও শুনেছি। অভিযোগ না করলে আমরা কীভাবে ব্যবস্থা গ্রহণ করবো?’

/কেএইচটি/
সম্পর্কিত
মোবাইলের আসক্তি নেশাজাতীয় দ্রব্যের মতোই ক্ষতিকর: আইজিপি
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
আকাশে থেকেও ইন্টারনেট! বিমানের ওয়াই-ফাই কীভাবে কাজ করে
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক