মাটিতে পুঁতে রাখা বস্তা থেকে চার লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২২

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, বুধবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফের নোয়াপাড়া নাফ নদের আদমের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। পরে নাফ নদে কৌশলগত অবস্থানকালে ৪-৫ জন ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, বিজিবি সদস্যরা ওই এলাকা তল্লাশি করে মাটিতে পুঁতে রাখা চারটি বস্তা উদ্ধার করে। পরে বস্তার ভেতর থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার মাদকদ্রব্য প্রচলিত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের