রাঙামাটিতে হিজড়া শিলা হত্যার ঘটনায় ৪ জন কারাগারে

রাঙামাটি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৫

রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় আলোচিত তৃতীয় লিঙ্গের শিলা (৩২) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করে আদালতে তোলা হয়। এরপর আদালত তাদের কারাগারে পাঠান।

গ্রেফতাররা হলো- পুতুল আক্তার (৩২), শারমিন আক্তার প্রকাশ রানা (৩০), মো. শুক্কুর মাসুদ (২৫) ও মো. আরিফুল ইসলাম হৃদয় (১৮)।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, হিজড়া শিলা হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার দুপুরে ওই চার জনকে রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক ইশরাত জাহান পুনম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে তৃতীয় লিঙ্গের (হিজড়া) আধিপত্য বিস্তারের কারণে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আমরা বেশকিছু আলামত জব্দ করেছি।’

উল্লেখ্য, গত সোমবার (৩ ফেব্রুয়ারি) কাউখালী উপজেলার বেতবুনিয়াতে তৃতীয় লিঙ্গের শিলাকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শিলা রাঙামাটির কাউখালী উপজেলায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। এ ঘটনায় নিহতের বাবা মো. আলাউদ্দিন একটি হত্যা মামলা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলা: জগলুল পাশা কারাগারে
নারী চিকিৎসক খুন: জুতার ছাপের সূত্রে গ্রেফতার স্বামী, রিমান্ড শেষে কারাগারে
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা, ফেসবুকে লিখলেন শুকরিয়া
বিএনপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা, ফেসবুকে লিখলেন শুকরিয়া
বিছানায় যাওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন মোদি
বিছানায় যাওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন মোদি
তুরস্কে পৌঁছেই সালাহ বললেন, ‘তোমরা কি প্রস্তুত?’
তুরস্কে পৌঁছেই সালাহ বললেন, ‘তোমরা কি প্রস্তুত?’
দ. আফ্রিকার জনপ্রিয় এসএ টোয়েন্টি লিগে রিশাদ, তবে..
দ. আফ্রিকার জনপ্রিয় এসএ টোয়েন্টি লিগে রিশাদ, তবে..
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে