কুমিল্লা-চাঁদপুর রুটে ৪০ বছর পর নতুন বাস, দুই পরিবহনের লোকদের হট্টগোল

কুমিল্লা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০১

কুমিল্লা-চাঁদপুর রুটে ৪০ বছর পর নতুন বাস সার্ভিস চালু হয়েছে। এ নিয়ে কুমিল্লা-জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে আইদি ও বোগদাদ নামের দুই পরিবহনের লোকজনের মধ্যে হট্টগোল হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আইদি এন্টারপ্রাইজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। উদ্বোধনের পর বোগদাদ নামের আরেকটি সার্ভিসের লোকজন বাধা দেয় বলে অভিযোগ ওঠে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইদি এন্টারপ্রাইজের উপদেষ্টা তাজুল ইসলাম সুমন বলেন, বিভিন্ন সময় এই রুটে নতুন সার্ভিস চালুর চেষ্টা করা হলেও বোগদাদ তাতে বাধা দেয়। আজও বাধা দিয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এ বিষয়ে বোগদাদ সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, অভিযোগ সঠিক নয়। ভুল বোঝাবুঝি হয়েছে। এটা এখন সমাধান হয়েছে।

সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে আইদি ও বোগদাদ পরিবহনের লোকজনের মধ্যে কিছু হট্টগোল হয়েছে। আমরা বিষয়টি সমাধান করে দিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ফাঁকা, ফিরছেন কেউ কেউ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী