মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪

চট্টগ্রাম নগরে মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ পার্টিতে অভিযান পরিচালনা করে ২৫ তরুণ-তরুণীকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। এ সময় আটক একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেটসংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মধ্যরাতে ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৫ জন তরুণ-তরুণীকে আটক করা হয়। এর মধ্যে ছেলে ৮ জন এবং মেয়ে ১৭ জন রয়েছেন।’

ওসি আরও বলেন, ‘পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে এক জনের কাছ থেকে ৭০ ক্যান মাদক (বিয়ার) উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের