অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সিএমপির অভিযানে গ্রেফতার ৩০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে। 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, ‘বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩০ জনকে গ্রেফতার করে। তারা বিভিন্ন মামলার আসামি।’

তিনি বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।’

গ্রেফতারদের মধ্যে কোতোয়ালি থানার অভিযানে জোবায়ের খান ওরফে জুরাত (২৭), হাজী সেলিমুল ইসলাম (৭০), জসিম উদ্দিন (২৯), জুয়েল ওরফে মামা জুয়েল (২৫), রুবেল ওরফে চাকমা রুবেল (৩৪), বাকলিয়া থানার অভিযানে হাসনাত জামান বাবু (৪২), ইফতার হোসেন আলভি (২০), হৃদয় (৯৯), চান্দাগাঁও থানার অভিযানে সাইফুল ইসলাম (৫৬), রমজান আলী (৫৫), নুর (৪৮), ইমরান হোসেন (৩২), বায়েজিদ বোস্তামী থানার অভিযানে এস এম ইউসূফ লিটন (৪৮), এনাম (৩৫), আব্দুল জলিল রিফাত (২৫), সদরঘাট থানার অভিযানে রিয়াদ হোসেন (২১), পাঁচলাইশ থানার অভিযানে শহিদুল ইসলাম সাজ্জাদ (২৭), মঞ্জুর আলম (৪০), হালিশহর থানার অভিযানে নাজিম উদ্দিন (৪২), পাহাড়তলী থানার অভিযানে মো. ফয়সাল আক্তার চৌধুরী, আকবরশাহ থানার অভিযানে শওকত মামুন (৫২), পতেঙ্গা মডেল থানার অভিযানে সোলাইমান (৩০), ডবলমুরিং মডেল থানার অভিযানে সেকান্দর মিয়া (৫০), আজিম উদ্দিন (২৩), সৌরভ চৌধুরী (২৮), খুলশী থানার অভিযানে ফারুক (২৯), আবুল কালাম (৫৮), ইপিজেড থানার অভিযানে আল আমিন (১৯), কর্ণফুলী থানার অভিযানে নাছির উদ্দিন নাহিদ (৪০) ও চকবাজার থানার অভিযানে মুহাম্মদ শাহাদাত হোসেন (৩৪) সহ সর্বমোট ৩০ জনকে গ্রেফতার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে