চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, ‘শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেফতার করেছে। তারা বিভিন্ন মামলার আসামি।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাসবিরোধী আইনে ও দণ্ডবিধি আইনে এক বা একাধিক মামলা রয়েছে।’
গ্রেফতাররা হলেন- কোতোয়ালি থানার অভিযানে তরিকুল ইসলাম (২৯), সেকান্তর হোসেন মিয়া (৫৩); খুলশী থানার অভিযানে মো. আবু ফয়সাল (৩৩); বাকলিয়া থানার অভিযানে মধুসদন দত্ত (৪৫); চান্দগাঁও থানার অভিযানে মো. শওকত হোসেন ওরফে বাবুল (৩৫), মফিজুর রহমান চৌধুরী (২৯); চকবাজার থানার অভিযানে নূর হোসেন (৪৮); বায়েজিদ বোস্তামী থানার অভিযানে মো. ইমন (৩৪); পাঁচলাইশ থানার অভিযানে মো. আবু হানিফ (২৫), মো. শুক্কুর আলী বাবু (২৩); ইপিজেড থানার অভিযানে মো. পান্না শেখ (১৯), মো. আনিসুর রহমান (১৯), মো. আলাউদ্দিন (৩২); বন্দর থানার অভিযানে মো. মুরাদ (৩৫); আকবরশাহ থানার অভিযানে রবিন দাশ (২৭); পতেঙ্গা মডেল থানার অভিযানে মোহাম্মদ রাহাদ (২০); কর্ণফুলী থানার অভিযানে শওকত হোসেন বাবু (৩৮), ইশরাত আশরাফি অপি (২৫) ও হালিশহর থানার অভিযানে ফয়সাল আহমেদ ওরফে মানিক (৪২)।








