ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে ধরে পুলিশে দিলেন কয়েকজন ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৫

৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা কমিটির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জিপিও (জেনারেল পোস্ট অফিস) শ্রমিক লীগ নেত্রী কানিজ ফাতেমা লিমাকে ধরে পুলিশে দিয়েছেন কয়েকজন ছাত্রী। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জিপিও’র সামনে থেকে তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী শিক্ষার্থীরা তাকে আটক করে।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী শিক্ষার্থীরা তাকে জিপিও’র সামনে থেকে মিছিলসহ নিয়ে থানায় হস্তান্তর করে। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে কানিজ ফাতেমা লিমার সম্পৃক্ততার ছবি পুলিশকে দেখানো হয়।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘কানিজ ফাতেমা লিমা নামের একজনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নারীনেত্রী থানায় আনেন। তিনি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা কমিটির মহিলা বিষয়ক সহ-সম্পাদক বলে জানতে পেরেছি। এ ছাড়াও তিনি জিপিওতে কর্মরত। তার বিরুদ্ধে থানায় কোনও মামলা আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে