ভালোবাসা দিবসে শ্বশুরবাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনা, হাসপাতালে নারী সাংবাদিকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯

কুমিল্লায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৪ দিন পর এক নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা ইসলাম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালিদ সাইফুল্লাহ।

জানা গেছে, মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুরে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়ে তিনি।

এখন টিভির কুমিল্লা ব্যুরো অফিস সূত্রে জানা গেছে, ভালোবাসা দিবসে গত ১৪ ফেব্রুয়ারি স্বামীসহ কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন মাসুমা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুরজাহান হোটেলের উল্টো দিকে বাস থেকে নেমে সিএনজিচালিত অটোরিকশা ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক, মাসুমা আক্তার ও তার স্বামী গুরুতর আহত হন।

প্রথমে তাকে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

জানা গেছে, মাসুমার মরদেহ রাজধানীর বাবর রোডে মারকাজুল ইসলামে নিয়ে যাওয়া হবে। সেখানে গোসল শেষে আনুমানিক প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে নাটোরের গুরুদাসপুরে নিয়ে যাওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, ১০ দিনের আল্টিমেটাম  
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি