বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ, আমরা আরাকানে ফিরতে চাই: রোহিঙ্গা নেতা

টেকনাফ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার পালংখালী ইউনিয়নের ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশের শুরুতে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়। এ সময় ইমাম-মৌলভি, শিক্ষক, যুব অধিকার কর্মীসহ রোহিঙ্গা নেতারা বক্তব্য রাখেন।

বক্তব্যে মাওলানা মোহাম্মদ সালেহ বলেন, ‘আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে, আমরা রোহিঙ্গা ভাষায় কথা বলি। আমাদের ভাষাগত ঐতিহ্য প্রতিটি প্রজন্মকে রক্ষা করতে হবে।’

মানবিক আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, ‘আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ, ক্যাম্পে শান্তি-ঐক্য বজায় রাখতে হবে। আমাদের মাতৃভূমি আরাকান আমরা সেখানে ফিরতে চাই।’

রোহিঙ্গা ভাষা সংরক্ষণে কাজ করা রোহিঙ্গা ন্যাশনাল এডুকেশন বোর্ড আয়োজিত এই সমাবেশে বিভিন্ন ক্যাম্প থেকে হাজারো রোহিঙ্গা অংশ নেন।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী