সয়াবিন তেল বিক্রি না করে গুদামে মজুত করে রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮

দোকানে সয়াবিন তেল প্রদর্শনীতে না রাখা ও বিক্রি না করে গুদামে মজুতের অভিযোগে চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে নগরীর রিয়াজউদ্দিন বাজারে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা।

অভিযানে সিদ্দিক আহমেদ চৌধুরী স্টোরকে ৫০ হাজার টাকা ও মমিন রোডে অবস্থিত মেসার্স শরীফ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। তিনি বলেন, রমজান উপলক্ষে মঙ্গলবার নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে রিয়াজউদ্দিন বাজারে অবস্থিত সিদ্দিক আহমেদ চৌধুরী স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা গেছে, সয়াবিন তেল নেই দাবি করে ক্রেতার কাছে বিক্রি করা হচ্ছে না। অথচ দোকানে প্রদর্শনীতে সয়াবিন তেল না থাকলেও গুদামে প্রচুর তেল মজুত করা ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি বলেন, মমিন রোডে অবস্থিত মেসার্স শরীফ স্টোর নামে আরও একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। সেখানেও দেখা গেছে, ক্রেতার কাছে বিক্রি না করে ভোজ্যতেলের  সংকট দেখিয়ে গুদামে তেল মজুত করে রেখেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মজুদ করা সয়াবিন তেল থেকে প্রায় ২০০ লিটার সরাসরি স্থানীয় ক্রেতাদের কাছে প্রকৃত মূল্যে বিক্রি করা হয় বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি