চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নুরু অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ মার্চ ২০২৫, ১৩:৫৪আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৩:৫৪

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ৩১টি মামলার আসামি নুরে আলম প্রকাশ নুরুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আকবরশাহ থানাধীন ১ নম্বর ঝিল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নুরে আলম নুরু চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, পাহাড় কাটা, ডাকাতিসহ অস্ত্র আইনে ৩১টি মামলা রয়েছে।’

পুলিশ জানিয়েছে, শুরুতে নুরু ফয়’স লেকের রিসোর্টে একজন কর্মচারী ছিল। পরে ধীরে ধীরে সে পাহাড়ের মাটি কাটা শুরু করে। এ সময় স্থানীয় প্রভাবশালীদের অনেকেই তাকে ব্যবহার করতে শুরু করে। যার ধারাবাহিকতায় নুরুর অপরাধ সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে।

পাহাড় দখল, পাহাড় কাটা, অপহরণ, ধর্ষণ, মাদক ব্যবসাসহ সব রকমের অপরাধমূলক কাজে জড়িয়ে পরে সে। ২০১৪ সালে দায়ের করা একটি অস্ত্র মামলায় ২০১৯ সালে তার বিরুদ্ধে ১৭ বছরের সাজা দেন আদালত।

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম