চট্টগ্রামের সাবেক কাউন্সিলর জসিম ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মার্চ ২০২৫, ২৩:১৮আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২৩:১৮

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে তাকে গ্রেফতার পর বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে আনা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে চট্টগ্রামে আনা হয়েছে আজ। তার গ্রেফতারের বিষয়ে শুক্রবার সিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’

বৃহস্পতিবার রাতে সিএমপি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর সরাসরি হামলাকারী, পাহাড়খেকো ও ভূমিদস্যু সাবেক ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমকে গ্রেথতার করা হয়েছে। এ প্রসঙ্গে শুক্রবার সকাল ১১টায় সিএমপির দামপাড়া পুলিশ লাইনসে সিএমপি কমিশনারের কার্যালয়ের নিচতলায় মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করা হবে। এতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বিস্তারিত জানাবেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে পাহাড় কাটাসহ নানা অভিযোগ আছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। 

নগরীর আকবর শাহ এলাকায় ২০২৩ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি দল উত্তর পাহাড়তলী ওয়ার্ডের লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কাটা পরিদর্শনে যান। এরপর কালির ছড়া খাল ভরাটের এলাকায় গেলে তারা বাধার মুখে পড়েন। অভিযোগ আছে, কাউন্সিলর জসিমের নেতৃত্বে তাদের বাধা দেওয়া হয়েছিল। এ ঘটনায় করা মামলায় কাউন্সিলর জসিমকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

গত ১৭ ফেব্রুয়ারি জসিমের খোঁজে একে খান গেট এলাকায় আত্মীয়ের বাসায় পুলিশ নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তবে তিনি সেখানে ছিলেন না। পরে তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের