শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে তিন সন্তানের বাবা আটক

নোয়াখালী প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫, ০০:৩৭আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০০:৩৭

নোয়াখালীর হাতিয়ায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামসেদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটক জামসেদ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সূর্যমুখী গ্রামের কামরুল ইসলামের ছেলে। তিনি তিন সন্তানের জনক। এলাকার বেড়িবাঁধের ঢালে তারা পাশাপাশি বসবাস করে আসছেন।

ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিজ গ্রাম থেকে জামসেদকে আটক করা হয়।

ভুক্তভোগী শিশুর মা জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মেয়েকে বাড়ির পাশের জমি থেকে ছাগল আনতে পাঠান। তিনি খাবার পানি আনতে টিউবওয়েলে যান। পানি নিয়ে এসে বাড়িতে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন। অনেক সময় পর মেয়েকে পাশের বাড়ির ঝোঁপ থেকে বের হতে দেখেন। তখন দৌড়ে কাছে গিয়ে দেখেন মেয়ে কান্না করছে। পেছনে জামসেদ ঝোঁপ থেকে বের হচ্ছে। তখন মেয়ের মা জামসেদকে জিজ্ঞাসা করলে সে বাকবিতণ্ডা শুরু করে। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে বলে জামসেদ তাকে জোর করে ঝোঁপের মধ্যে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেছে। সে কান্নাকাটি করায় তাকে মারধর করে এবং ভয় দেখায়।

ঘটনাটি অভিযুক্ত জামসেদের স্বজনদের জানালে তারা ভুক্তভোগী শিশুর স্বজনদের মারধর করে। পরে তারা থানায় অভিযোগ জানান।

এদিকে সন্ধ্যার পর শিশু ও তার মায়ের সঙ্গে কথা বলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি সঙ্গে সঙ্গে পুলিশ টিম পাঠান। এরপর আধা ঘণ্টার মধ্যে অভিযুক্ত জামসেদকে আটক করা হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা আসামিকে আটক করি।

/আরআইজে/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি